শীতকালের আগাম প্রস্তুতি


শীত আসার আগে আমাদের যে কাজগুলো করা জরুরি। ভূমিকা  শীতকাল পরার সাথে সাথেই আবহাওয়ায় অনেক বড়ো পরিবর্তন আসে। কনকনে ঠান্ডা বাতাস, তীব্র কুয়াশা, শুষ্ক আবহাওয়া এসবের জন্য শিশু এবং বয়স্কদের বাড়তি যত্নের প্রয়োজন। তাই তীব্র ঠান্ডা পরার আগেই প্রয়োজনীয় জামা কাপড়, স্বাস্থ্য সামগ্রী, ঘরবাড়ি পরিষ্কার এসব বিষয়ে সচেতন থাকতে হবে। 

পেজ সূচীপত্রঃ নির্বাচন করুন 

  •  শীতকালে শিশু ও বয়স্কদের যত্ন
  •  শীতকালের গরম কাপড় 
  •  শীতকালে খাবারের পরিবর্তন 
  •  শীতকালে আবহাওয়া সম্পর্কে সতর্ক 
  •  শীতকালে ত্বকের বিশেষ যত্ন 
  •  শীতকালে ঘরবাড়ি পরিস্কার ও পরিচ্ছন্ন 
  •  শীতকালে শিশুদের পুষ্টিকর খাবার 
  •  শীতকালে গলা ব্যথা ও কাশি 
  •  শীতকালে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী
  • শীতকালে মজাদার মিষ্টি পিঠা
  • শীতকালে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন 
  • শীতকালে ঘরে আলো প্রবেশের পথ রাখা

শীতকালে শিশু ও বয়স্কদের যত্ন

শীতের ঠান্ডা আবহাওয়া অনেকের কাছে আরামের হলেও
শিশু ও বয়স্কদের জন্য মোটেও আরামের নয় ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকের জ্বর সর্দি কাশি হতে পারে
এই জন্য শীতের সময়ে শিশু ও বয়স্কব্যাক্তিদের সাবধানে 
থাকতে হবে 

শীতকালের গরম কাপড় 

শীতের সময় শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য 
অতিরিক্ত পোশাক প্রয়োজন। গরম কাপড় হাত মৌজা পা মৌজা শরীরকে ঠান্ডা বাতাস থেকে কিছুটা সুরক্ষা দেয় ও অনেকটা আরামে থাকা যায়। 



শীতকালে খাবারের পরিবর্তন

শীত আসলে শুধু পোশাকের পরিবর্তন হলে চলবেনা
খাবারে ও পরিবর্তন করতে হবে। আবহাওয়া পরিবর্তনের 
সাথে সাথে অনেকের খাবারের রুচিতে পরিবর্তন আসে
এই সময় শরীরকে পুষ্টিকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ।



শীতকালে আবহাওয়া সম্পর্কে সতর্ক 

সাধারণত শীতকালে তাপমাত্রা কম থাকে বিশেষ করে ভোর 
ও রাতে ঠান্ডার প্রভাব বেশি থাকে। আবার অনেক এলাকায় 
ঘন কুয়াশা দেখা দিতে পারে। কখনো কখনো টানা কয়েক
দিন রোদ উঠেনা। আবহাওয়ার এই পরিবর্তনে আমাদের 
সতর্ক থাকা উচিৎ 

শীতকালে ত্বকের বিশেষ যত্ন?

শীতের সময় বাতাসের আদ্রতা কমে যায়। পাশাপাশি শক্ত 
সাবান ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তৈল কমে যেতে 
থাকে। এতে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। তাই গোসলের 
পর ত্বক শুকিয়ে যাওয়ার আগেই ময়েশ্চারাইজার করুন।

শীতকালে ঘরবাড়ি পরিষ্কার ও পরিচ্ছন্ন? 

শীতকালে বেশিরভাগ সময় ঘরের দরজা জানালা বন্ধ থাকে
যাঁর ফলে আলো বাতাস ঘরের ভিতর প্রবেশ করতে পারেনা
আর সেই কারণে ঘরে ধুলোবালি জমা হয়ে পড়ে। তাই নিয়মিত ঘর ঝাড়ু দিন এবং দরজা জানালা পরিষ্কার রাখুন। 

শীতকালে শিশুদের পুষ্টিকর খাবার 

শীতকালে শিশুদের শরীরে সাধারণ সময়ের চেয়ে অনেক কম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। আর অন্যান্য সময়ের থেকে শীতকালে শিশুরা বেশি অসুস্থ হয়। তাই শিশুদের খাদ্য তালিকায় সব সময় পুষ্টিকর খাবার রাখা প্রয়োজন। 


শীতকালে গলা ব্যথা ও কাশি

শীতকালে শিশু ও বয়স্কদের ঠান্ডার কারণে গলা ব্যথা ও কাশি হয়। তদের তীব্র ঠান্ডায় ঘর থেকে বের না হওয়ায় ভালো। অতিরিক্ত গলা ব্যথা ও কাশি হলে গরম পানি পান করতে হবে। লবন পানি দিয়ে গড়গড়া করতে হবে। তাহলে অনেক টা কমে যাবে। অতিরিক্ত ব্যথা হলে ওষুধ খেতে হবে।

শীতকালে  প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী

শীতকালে মানুষ বেশি অসুস্থ হয়। অতিরিক্ত ঠান্ডা এবং বাতাসের জন্য মানুষের জ্বর, সর্দি, কাশি,মাথাব্যথা,ইত্যাদি অসুখ হয়ে থাকে। সব সময় বাহিরে যাওয়ার পরিবেশ সকলের থাকেনা। তাই ঘরে সব সময় প্রয়োজনীয় ওষুধ রাখা জরুরি। 

শীতকালে মজাদার মিষ্টি পিঠা 

শীতকালে আমরা নানান রকমের পিঠা খেয়ে থাকি। যেমন ভাপা পিঠা, পাটিসাপটা, চিতাই পিঠা, নারিকেলের নাড়ু আরো বিভিন্ন ধরনের পিঠা। এসব পিঠা  শীতকাল ছাড়া অন্য সময়ে খুব একটা ভালো লাগেনা।তাই এই পিঠা গুলোকে শীতকালীন পিঠা বলে।

শীতকালে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন 

শীতকালে আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। যার জন্য দেখতে অনেক খারাপ লাগে, তাই আমাদের ত্বকের যত্ন নিতে হবে। ভালো কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক কোমল থাকবে। শীতকালে আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হয়। 

শীতকালে ঘরে আলো প্রবেশের পথ রাখা

শীতকালে বেশির ভাগ সময় আমরা ঘরের জানালা দরজা বন্ধ রাখি। ফলে ঘরে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারেনা। ঘরে পর্যাপ্ত আলো প্রবেশ করতে না পারলে ঘর অনেক স্যাঁতসেঁতে হয়ে যায়। যার ফলে অনেক ময়লা এবং রোগ জীবাণু ছড়ায়।  

শেষ কথাঃ

আবহাওয়ার পরিবর্তন এটি একটি প্রকৃতির নিয়মিত চক্র। শীতকাল সময়ের  মানুষের জীবনযাত্রা ভিন্ন রকমের। ঘরবাড়ি পরিষ্কার রাখা, প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা, গরম কাপড়, সুষম খাদ্য, ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা। এসব বিষয়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীত আসার আগে এই ধরনের আগাম প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Md. Siam Ahmad
Md. Siam Ahmad
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও বাংলা গ্রথ আইটি এর মালিক। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তিনি ১ বছরের অভিজ্ঞতায় শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।